হয়তো প্রেমিক হওয়াই ভালো ছিলো , যদিনা ভালোবাসায় আটকে যেতাম ... অমরত্ব যদি নাই খুজে পেলে , তবে দিন শেষে কি লাভ বলো শহুরে আবর্জনায় প্রাচুর্য খুজে ... একটি বৃক্ষ বুকে যদি বিধাতা কে নাই খুজে পেলে , তবে স্রষ্টার আদলে কেন সৃষ্টি হয়ে জরিয়ে নিলে জননীর অর্ধ দিবস ... ঘাসফড়িং এর দেহে যতদিন কুয়াশা পেরোলাম , সুখ থেকে দুখে , হেরেমের বন্দিনী যুবতীর হৃদয়জুরে আকড়ে থাকা শেকলের রাজত্বে ... চিরহরিৎ পাতার ন্যায় সৈনিক হতে চেয়েছিলাম বলে , বৃদ্ধ মমতার স্পর্শ নীলে মুখোশ এনে দিলে ... হয়তো প্রেমিক হওয়াই ভালো ছিলো , যদিনা ভালোবাসায় আটকে যেতাম ...!!! জলে ভেজা দিন , তোমার আমার ঋণ , কালো কালো ফুটপাত , মেঘেদের লুটপাত , শিকড় ছড়িয়ে , উঠোন পেরিয়ে , খুলে ফেলো মুঠোহাত , ছুয়ে দেখো জল তবে , বৃষ্টি তোমারই রবে ... চোখে যখন পানি জমে আসে , না চাইতেও ঝাপসা পৃথিবী ... কিন্তু তাহারা বলেন , কাঁদলে নাকি চোখ পরিস্কার থাকে ... দ্বিধা , দ্বিধা , দ্বিধা আমি তাই , খুজে পাই , অট্টহাসি কিন্তু অতঃপর একই ব...
Comments